গাড়িতে ‘আগুন দেওয়ার চেষ্টা’, শিবির নেতাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে

ফেনী প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৩, ০২:২৫আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০২:২৫

ফেনীতে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা মোটরসাইকেল থেকে নেমে গাড়ির টায়ারে আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় এক শিবির নেতাকে আটক করে পুলিশে দেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। মহাসড়কের ফতেহপুর এলাকায় মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

আটককৃত মোহাম্মদ শরিফুল ইসলাম ফেনী শহর শিবিরের সেক্রেটারি। তিনি পরশুরামের মির্জানগর ইউনিয়নের শালধর এলাকার মন্টু মিয়ার ছেলে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম চৌধুরী রাতে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের প্রস্তুতি চলছে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম বলেন, আইন হাতে তুলে না নিয়ে অপরাধীকে তারা আইনের হাতে হস্তান্তর করেন।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ফতেহপুর ফ্লাইওভার এলাকায় দুটি মোটরসাইকেল করে ছয় জন লোক মহাসড়কের ফতেহপুর এলাকায় নেমে গাড়ির টায়ারে আগুন দেওয়ার চেষ্টা করছিল। এসময় স্থানীয়রা খবর পেয়ে তাদের ধাওয়া করে। পরে একজনকে আটক করে তারা।

/এফএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম