চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছে পরিদর্শন ট্রেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ নভেম্বর ২০২৩, ১২:২৯আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১২:২৯

প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে পর্যটন নগরী কক্সবাজার যাচ্ছে ট্রেন। রবিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় আটটি বগি নিয়ে চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে গেছে। বিকাল ৫টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।

নতুন নির্মিত কক্সবাজার রেললাইনে কোনও ত্রুটি আছে কিনা তা যাচাই করতেই এ ট্রেনটি নিয়ে পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) নাজমুল ইসলাম। ট্রেনটিতে রেলওয়ে পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা সঙ্গে আছেন। লোকোমাস্টার হিসেবে আছেন মাহাফুজুর রহমান।

রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) নাজমুল ইসলাম বলেন, ‘এটিকে ট্রায়াল রান বলা যাবে না। এটি আমাদের রুটিন কাজের অংশ। আমাদের সঙ্গে রেলওয়ে পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা আছেন। তারা রেললাইন, ব্রিজসহ নির্মাণ কাজের কোনও ত্রুটি আছে কি না সেসব বিষয় দেখবেন। যেখানে ত্রুটি থাকে পরে সেগুলো ঠিক করা হবে। এরপর ট্রেন চলবে।’

দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক সুবক্তগীন বলেন, ‘ট্রেনটি কক্সবাজার পর্যন্ত যেসব স্টেশন আছে সবগুলোতে থামবে। অর্থাৎ দেখে দেখেই কক্সবাজার যাবে। ১১ নভেম্বর প্রধানমন্ত্রী কক্সবাজারে আসবেন। ওই দিন এই রেললাইন প্রকল্পের উদ্বোধন করবেন। কক্সবাজারে সুধী সমাবেশ হবে। আইকনিক স্টেশন পরিদর্শন করবেন।’

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার এবং রামু থেকে কক্সবাজার ১২ কিলোমিটার।

১০০ কিলোমিটার রেলপথ নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয় এক হাজার ৮৫২ কোটি টাকা। ২০১৬ সালে প্রকল্প প্রস্তাব সংশোধন করে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা।

এতে অর্থায়ন করেছে এশিয়ান ব্যাংক ও বাংলাদেশ সরকার। এটি সরকারের অগ্রাধিকার (ফাস্ট ট্র্যাক) প্রকল্পের অন্তর্ভুক্ত। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিআরইসি) ও বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) ও বাংলাদেশের ম্যাস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পৃথক দুই ভাগে কাজটি করছে।

/এফআর/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম