ফেনীতে ৯ দিনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৭ মামলা, গ্রেফতার ৯৩

ফেনী প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৩, ১৮:৩৬আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৮:৩৬

গত ৯ দিনে ফেনীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৭টি মামলা করেছে পুলিশ ও ক্ষমতাসীন দলের সমর্থকরা। এর মধ্যে ১১টি মামলার বাদী হয়েছে পুলিশ এবং ছয়টির বাদী হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসব মামলায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৮ অক্টোবর থেকে সোমবার (০৬ নভেম্বর) পর্যন্ত এসব মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২৮ অক্টোবরের পর বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচিসহ গত কয়েকদিনে বিএনপি-জামায়াতে নেতাকর্মীরা নানা ধরনের নাশকতা, জনগণের জানমালের ক্ষতিসাধন ও মহাসড়কে অবরোধ, যানবাহন চলাচলে বাধা দিয়ে আসছিলেন। এসব ঘটনায় নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে জেলার ছয়টি থানায় ১৭টি মামলা করা হয়েছে। এর মধ্যে ফেনী সদর মডেল থানায় ১১টি মামলা, সোনাগাজী থানায় দুটি এবং দাগনভূঞা থানা, ছাগলনাইয়া থানা, ফুলগাজী থানা ও পরশুরাম থানায় একটি করে মামলা হয়েছে।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘গতকাল রবিবার বিএনপি-জামায়াত অবরোধের নামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ও ফাজিলপুর এলাকায় মুহুরি সেতু এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা দেয় ও পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ ওই দুই স্থানে তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। এ সব ঘটনায় একাধিক মামলা হয়েছে। গতকাল রাতে ফেনী ও সোনাগাজী থানা এলাকার অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত কয়েকদিনে ৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে।’

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে গায়েবি মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে পুলিশ।’

জনগণের জানমাল রক্ষার স্বার্থে পুলিশ দায়িত্ব পালন করছে জানিয়ে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, ‘ক্ষতিকর কাজে লিপ্ত থাকলে পুলিশ কাউকে ছাড় দেবে না৷ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম