৫ হাজার টাকার জন্য স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন

নোয়াখালী প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৩, ১৭:২৩আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৭:২৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মুজাহিদপুর গ্রামে দাবিকৃত পাঁচ হাজার টাকা না পেয়ে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন মো. রাসেল নামের এক যুবক। এতে তার স্ত্রী নাজমা আক্তারের (২০) শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এ ঘটনায় রবিবার (১২ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে নাজমার স্বামী রাসেল, দেবর মামুন, শ্বশুর ফখরুল ইসলাম ও শাশুড়ি সফুরা বেগমকে আটক করেছে পুলিশ। এর আগে শনিবার রাতে ওই গৃহবধূকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী গৃহবধূর পরিবার জানায়, পাঁচ বছর আগে মুজাহিদপুর গ্রামের মো. রাসেলের সঙ্গে বিয়ে হয় নাজমার। বিয়ের পর থেকে রাসেলকে কয়েক দফায় দুই লাখ টাকা যৌতুক দেয় নাজমার পরিবার। গত ৬ নভেম্বর অটোরিকশার কাগজপত্র নবায়ন করতে স্ত্রীর কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন রাসেল। তার দাবিকৃত টাকার জন্য বাবার বাড়ি গিয়ে না পেয়ে শনিবার সকালে খালি হাতে শ্বশুরবাড়িতে ফিরে আসেন নাজমা। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন রাসেল। তাতে বাধা দেন নাজমা। একপর্যায়ে নাজমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে নাজমাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আগুন দেওয়ার আগে ও পরে শ্বশুর-শাশুড়ি ঘরে থাকলেও কেউ নাজমাকে রক্ষা করতে এগিয়ে আসেননি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইস্তিয়াক হোসেন বলেন, ‘আগুনে নাজমার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হতে পারে।’

বেগমগঞ্জ মডেল থানার এসআই স্পেস ল্যাব চৌধুরী প্রমোজ বলেন, ‘দাবিকৃত পাঁচ হাজার টাকা না পেয়ে এ ঘটনা ঘটিয়েছেন স্বামী। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা থানায় মামলার আবেদন করেছেন। মামলা দায়েরের পর আটককৃত চার জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

/এএম/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
ডিপফেক-ব্ল্যাকমেইল-ট্রল: নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠছে অনলাইন
মন্দিরে প্রবেশ নিয়ে বিরোধে নারীকে হেনস্তা, ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৩
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান