মন্দিরে প্রবেশ নিয়ে বিরোধে নারীকে হেনস্তা, ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৬, ১৬:৪৩আপডেট : ১৬ মে ২০২৬, ১৬:৪৩

ভারতের মুম্বাইয়ের উপকণ্ঠ উল্লাসনগরে মন্দিরে প্রবেশ সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে মারধর, বিবস্ত্র করা, চুল কেটে দেওয়া এবং জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

থানে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী এবং অভিযুক্তরা সবাই ভাগরি সম্প্রদায়ের এবং তারা পেশায় বেলুন বিক্রেতা। তারা একে অপরের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। অভিযুক্তরা ওই নারীরই আত্মীয়। তাদের অভিযোগ, ওই নারী তাদের দেব-দেবীকে অপমান করেছিলেন, যার কারণে তাকে মন্দিরে প্রবেশ না করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

উল্লাসনগর সেন্ট্রাল থানার সিনিয়র ইন্সপেক্টর শঙ্কর অভতাদ জানান, গত বৃহস্পতিবার উল্লাসনগরের বিঠল ওয়াদি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর শুক্রবার দুজনকে এবং শনিবার আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, আত্মীয়দের অভিযোগ ওই নারী তাদের দেব-দেবী সম্পর্কে অপমানজনক কথা বলেছিলেন। আমরা এই অভিযোগগুলো খতিয়ে দেখছি। পুলিশ কর্মকর্তা জানান, দুই পক্ষের মধ্যে অতীতেও নানা বিষয় নিয়ে বিরোধ ছিল এবং অভিযুক্তরা এর আগেও ওই নারীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন।

শঙ্কর অভতাদ বলেন, বর্তমান মামলায় ওই নারীকে নির্যাতন ও হেনস্তা করার অভিযোগে আমরা তিনজনকে গ্রেফতার করেছি এবং এই ঘটনায় জড়িত আরও চারজনকে খুঁজছি। এই ঘটনা নিয়ে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে। তাই পুরো বিষয়টি পরিষ্কার হতে আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করব এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দি রেকর্ড করব।

/এএস/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ