অ্যালেন শামীমের আস্তানায় র‍্যাবের অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ নভেম্বর ২০২৩, ১৩:৪১আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৩:৪১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট অ্যালেন শামীমের আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাব। এতে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাঙ্গুনিয়া থানাধীন পারুয়া এলাকার দুর্গম পাহাড়ের ছিড়াটিলা এলাকায় এ অভিযান চালানো হয়। 

গ্রেফতাররা হলেন- লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ইউসুফপুর এলাকার নুর হোসেন মুন্সির ছেলে শাকিল হোসেন (২৭), রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে ফারুক (২২) ও রাউজান উপজেলার ইউসুফ আলী চৌকিদারের বাড়ির মফিজের ছেলে আরিফ (২২)।

র‌্যাব জানিয়েছে, অভিযানে ছিড়াটিলা নামে দুর্গম পাহাড়ের ছোট একটি দোচালা টিনের ঘরে এ অভিযান চালানো হয়। অভিযানে বিশেষ কায়দায় রক্ষিত স্টিলের দুটি ট্রাংকের ভেতর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, চারটি দেশীয় অস্ত্র, ৪৪ বোতল ফেনসিডিল, ১৮০ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও মাদক আস্তানার নিরাপত্তার কাজে ব্যবহৃত তিনটি সিসি ক্যামেরা এবং বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন পারুয়া এলাকার দুর্গম পাহাড়ের ছিড়াটিলা গ্রামের দুর্গম পাহাড়ে আজিজুল হক শামীম ওরফে অ্যালেন শামীমের আস্তানায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য মাদক মজুত করেছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব একটি অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে অস্ত্র অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আজিজুল হক শামীম ওরফে অ্যালেন শামীমের নেতৃত্বে ছিড়াটিলা পাহাড়ে অবৈধভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র মজুতসহ মাদক ক্রয়-বিক্রয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। পলাতক শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শামীমকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতার শাকিল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম এবং লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় চুরি, নাশকতা, হত্যাচেষ্টা ও মাদকসহ সর্বমোট ৯টি এবং আরিফের বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান এবং রাঙামাটির চন্দ্রঘোনা থানায় দুটি মাদক আইনে মামলার তথ্য পাওয়া গেছে।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম