নিজস্ব ডিপোতে রাখা শ্যামলীর দুই ও হানিফের এক বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ নভেম্বর ২০২৩, ১৩:১৫আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৩:২১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে নিজস্ব ডিপোতে পার্ক করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) ভোর ৪টায় কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

কীভাবে তিনটি বাস আগুনে পুড়েছে তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে হরতাল সমর্থকরা এ আগুন দিয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দুটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চলাচল করতো।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বাংলা ট্রিবিউনকে বলেন, সাতকানিয়ায় তিনটি বাসে আগুন লেগেছে। ভোর ৪টা ৫ মিনিটে আমরা খবর পেয়েছি। আমাদের দুটো ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তদন্তের পর তা জানা যাবে।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ভোর ৪টায় নিজস্ব ডিপোতে রাখা তিনটি বাস আগুনে পুড়েছে। সেখানে পাহারাদার ছিল। তারাও আগুন লাগার বিষয়ে কিছু বলতে পারছে না। কীভাবে আগুন লেগেছে তা আমরা তদন্ত করে দেখছি।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে