কাজে যাওয়ার সময় বেপরোয়া গতির লরির ধাক্কায় প্রাণ গেলো ৩ শ্রমিকের

মীরসরাই প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ১২:২৩আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১২:২৩

চট্টগ্রামের মীরসরাইয়ে বেপরোয়া গতির লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ারলেস বিসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মালেক বেপারির ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)।  নিহত সবাই কর্ণফুলী গ্যাস লাইনের কাজে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি ধাক্কা দিলে ঘটনাস্থলে ঘটনাস্থলে দুই জন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজন মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। দুর্ঘটনায় আরও এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায়  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওয়ারলেস এলাকায় চট্টগ্রামমুখী দ্রুতগামী লরির ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। তাদের লাশ থানায় রাখা হয়েছে। লরিটি আটক করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম