‘সংবিধান মানবেন না, জ্বালাও-পোড়াও করবেন, মানুষ তা মেনে নেবে না’

কুমিল্লা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, ১৬:১১ আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৬:১১

বিএনপিকে নির্বাচনে আসতে উৎসাহিত করবো উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের নির্বাচনে আসার বিষয়ে আমাদের সব সময় আহ্বান ছিল। এখনও আমরা বিএনপিকে নির্বাচনে আসতে উৎসাহিত করবো। দেশের সংবিধান মানবেন না, দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি কোনও সম্মান প্রদর্শন করবেন না, নির্বাচনে অংশগ্রহণ করবেন না, জ্বালাও-পোড়াও করবেন—এটা এ দেশের মানুষ মেনে নেবে না।’

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে সংসদীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অতীতে বিএনপি নির্বাচন করতে দেবে না বলে অগ্নিসন্ত্রাস করেছিল। মানুষ পুড়িয়ে মেরেছিল। এমন লজ্জাজনক ঘটনার অভিজ্ঞতা এ দেশের মানুষের ছিল না। পরবর্তী সময়ে মানুষ তাদের মোকাবিলা করেছিল। অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক এ অভিজ্ঞতা মোকাবিলা করার শক্তি সামর্থ্য বাংলাদেশের মানুষ অর্জন করেছে। যারা অগ্নিসন্ত্রাস করেছে তারা আজ অনেক দুর্বল। তারা যখন সবল ছিল, অনেক শক্তিশালী ছিল তখন বাংলাদেশের মানুষ তাদের মোকাবিলা করেছিল। এখন বাংলাদেশের মানুষ তাদের মোকাবিলাও করে না। তাই হরতাল এবং অবরোধের নামে তাদের কর্মসূচির সঙ্গে মানুষের সম্পৃক্ততার কোনও অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।’

এ সময় মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, লাকসাম পৌর মেয়র আবুল খায়েরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
দুই এপিপির নিয়োগ বাতিল, কারণ শিবির নেতা জিসান
ধর্ষণ মামলায় হাসপাতাল থেকে কারাগারে শিবির নেতা জিসান
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক