দোষ স্বীকার করে শোকজের জবাব দিলেন আ.লীগের প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের আওয়ামী লীগ প্রার্থীকে শোকজ করে অনুসন্ধান কমিটি। রবিবার (৩ ডিসেম্বর) তার প্রতিনিধি আইনজীবী কাজী নাজমুল হক নিজাম আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করেন। পরে তাদের প্রথমবারের মতো সতর্ক করে এই শোকজ থেকে অব্যাহতি দেওয়া হয়।

জানা গেছে, শুক্রবার (১ ডিসেম্বর) ওই সংসদ সদস্য প্রার্থীকে শোকজ করে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে আদালতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়, গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল কয়েকশ নেতাকর্মী নিয়ে দেবিদ্বার পৌর সদরে শোডাউন করে। এসময় তিনি নিজের গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের অভ্যর্থনা ও নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

শোডাউনে কয়েকশ মোটরসাইকেলের বহর ছিল। এতে রাস্তার যান চলাচল ব্যাহত হয়। ঘটনাটি নির্বাচনি অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) তার প্রতিনিধি আইনজীবী কাজী নাজমুল হক নিজাম নির্বাচন অনুসন্ধান কমিটিকে জানায়, ওই শোডাউনে তিনি কাউকে ডাকেননি। মানুষজন চলে এসেছিল তিনি তা নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি ভবিষ্যতে নির্বাচনে আচরণ বিধি যথাযথভাবে মেনে চলতে সতর্ক থাকবেন। এবং নির্বাচন বিধি অনুসরণ করবেন।

সংসদ সদস্যের প্রতিনিধির এই ব্যাখ্যায় নির্বাচনি অনুসন্ধান কমিটির দায়িত্বশীল ও কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসান নির্বাচন কমিশন সচিবকে উল্লেখ করেন, অভিযুক্ত নিজে দোষ স্বীকার করায় তার বিরুদ্ধে বিধান লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়। তবে তিনি ভবিষ্যতে আর এ ধরনের কর্মকাণ্ড করবেন না বলে লিখিতভাবে দরখাস্ত দেওয়ায় তাকে সতর্ক করার নিমিত্তে সুপারিশ করা হলো।

সোমবার সকালে আইনজীবী কাজী নাজমুল হক নিজাম বাংলা ট্রিবিউনকে বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। এমপি রাজি ফখরুল দেশে না থাকায় রবিবার (৩ ডিসেম্বর) আমরা বিষয়টি ব্যাখ্যা দিয়েছি। এতে আদালত আমাদের কঠোরভাবে সতর্ক করে। আমরাও কথা দিয়েছি ভবিষ্যতে আর আচরণ বিধি লঙ্ঘন হবে না। পরে আদালত আমাদের এই শোকজ থেকে অব্যাহতি দেয়।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক