কুমিল্লার ১১ আসনে ৪৮ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৭৩ জন বৈধ

কুমিল্লা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০৮

কুমিল্লার ১১ আসনে ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃতদের মধ্যে অন্তত এক ডজন আওয়ামী লীগের স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী রয়েছেন। বৈধ ঘোষণা করা হয়েছে ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র।

রবিবার (৩ নভেম্বর) ও সোমবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী জেলার ১১টি আসনের ১২১ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এরপর সর্বশেষ তথ্য সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকতা।

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাইম হাসানসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুস সবুরসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-২ (মেঘনা-হোমনা) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ, শাহ আলম খন্দকার ও জাতীয় পার্টির এটিএম মঞ্জুরুল ইসলামসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরীসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, রফিকুল ইসলাম ও রুহুল আমিনসহ ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধতা পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুনসহ ৬ জন।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খন্দকারের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। পদত্যাগী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজি মোহাম্মদ ফখরুলসহ ১৩ জন বৈধতা পেয়েছেন।

কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবু জাহের, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর খান চৌধুরীসহ ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাশেমসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৬ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার ও সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতান সীমাসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে একজনের মনোনয়নপত্র।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্তসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী প্রয়াত এমপি আলী আশরাফ ভুঁয়ার ছেলে মুনতাকিম আশ্রাফ টিটুসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী নাছিমুল আলম চৌধুরী নজরুল ও আওয়ামী লীগের প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনসহ ১১ জনকে বৈধ ঘোষণা করা হয়। এছাড়া নানা কারণে ৪টি মনোনয়ন বাতিল করা হয়।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলামসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই) অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল, জাতীয় পার্টির প্রার্থী জোনাকি হুমায়ুনসহ ৩ জনের মনোনয়ন বৈধ ও ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সাবেক রেলপথ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রার্থী মুজিবুল হক এমপি, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চৌদ্দগ্রাম উপজেলার সাবেক মেয়র মিজানুর রহমানসহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী তমিজ উদ্দিন সেলিমসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম