এমপি নিজাম হাজারীর চেয়ে তার স্ত্রীর আয় বেশি

ফেনী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৩, ১০:১৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:১৭

দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নিজাম উদ্দিন হাজারীর নামে ৩০ আর স্ত্রীর নামে রয়েছে ১০০ ভরি স্বর্ণালংকার রয়েছে। বছরে মৎস্য খামার থেকে আয় এক কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা।

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করেছেন এমপি নিজাম হাজারী।

এসবের পাশাপাশি অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে ১০ কোটি টাকা ও স্ত্রীর নামে ১৯ কোটি টাকা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

হলফনামা সূত্রে আরও জানা গেছে, নিজ নামে ৯ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের কৃষিজমি ও ৩০ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে নিজাম হাজারীর। স্ত্রীর নামে বাৎসরিক আয় দুই কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা।

ফেনী-২ আসনে (সদর) ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আট জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নিজাম উদ্দিন হাজারী, জাতীয় পার্টির খন্দকার নজরুল ইসলাম, তৃণমূল বিএনপির আমজাদ হোসেন সবুজ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নুরুল ইসলাম ভূঁইয়া, ইসলামী ফ্রন্টের মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ হোসেন ও খেলাফত আন্দোলনের আবুল হোসেন ও জাকের পার্টির নজরুল ইসলাম।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম