জাপা প্রার্থীর পক্ষে তোরণ নির্মাণ করায় জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৩, ১৫:২৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৫:২৫

কুমিল্লায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর পক্ষে তোরণ নির্মাণ করায় এক সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার নয়নতলা কামেড্ডা এলাকায় এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন।

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীর আচরণবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেছেন বলে নিশ্চিত করেছেন এই ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জাপা প্রার্থী ড. ইরফান বিন তোরাব আলীর পক্ষে তোরণ নির্মাণ করায় পৌরসভার কামেড্ডা এলাকার মৃত নওয়াব আলীর ছেলে দেলোয়ার হোসেনকে (৫৩) জরিমানা করা হয়। এ সময় ওই তোরণ অপসারণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন বলেন, নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা যা প্রয়োজন প্রশাসন তাই করবে। আইনের দৃষ্টিতে সবাই সমান। একইসঙ্গে তিনি সব প্রার্থীকে নির্বাচনি আচরণ বিধিমালা মেনে চলার আহ্বান জানান।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম