উপনির্বাচনে জিতে দেড় মাসের মাথায় আসন ছাড়লেন নৌকার প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৩, ২০:৩৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ২০:৩৭

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা রিটানিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এসে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এর মধ্যে, জাকির পার্টির ছয়টি আসনের ছয় জন প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বাকি পাঁচ প্রার্থীর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, ওয়াকার্স পার্টির প্রার্থী অ্যাড. কাজী মাসুদ আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী মো. রেজাউল ইসলাম ভূঁঞা। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী তারেক আহমেদ আদেল। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বর্তমানে ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে, গণমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদের নাম আসলেও জেলায় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, জাতীয় পার্টির পক্ষ থেকে তাদের প্যাডে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী হিসেবে রেজাউল ইসলাম ভূঁঞার কথা জানানো হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনকে আবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি