‘এমন নির্বাচন কমিশন আগে দেখিনি, তারা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করছে’

কুমিল্লা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৯

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা, সাংবাদিক নেতা ও স্বতন্ত্র প্রার্থী শওকত মাহমুদ বলেছেন, ‘নির্বাচনের আগে এত ইউএনও ও ওসিকে কোনও নির্বাচন কমিশন বদলি করেনি। এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে। এমন নির্বাচন কমিশন আগে দেখিনি। এজন্যই আমি বলেছি, এই নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করছে।’

সোমবার (১৮ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ নির্বাচনে ঈগল প্রতীকে নির্বাচন করবেন তিনি।

শওকত মাহমুদ বলেন, ‘আমাকে অনেকে আওয়ামী লীগের এজেন্ট বলছেন। যদি আওয়ামী লীগের সঙ্গে আপস করে নির্বাচন করতাম, তাহলে আমার বিরুদ্ধে থাকা ৬২টি মামলা প্রত্যাহার করিয়ে নির্বাচনে আসতাম। এসব মিথ্যা প্রপাগান্ডা। তৃণমূলে আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। ভালো ভোট হলে আমিই জিতব।’

এ সময় শওকত মাহমুদ অভিযোগ করে বলেন, ‘কুমিল্লা-৫ আসনে কালো টাকার ছড়াছড়ির খবর পেয়েছি। নির্বাচন কমিশনকে এ বিষয়টিতে নজর দেওয়ার অনুরোধ করবো।’

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের