নির্বাচনের পরিবেশ ভালো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে: ইসি আনিছুর

চাঁদপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:৫২আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:৫২

এখন পর্যন্ত দেশে নির্বাচনের পরিবেশ ভালো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

তিনি বলেন, ‘এই ভালো পরিবেশ আরও ১৯ দিন ধরে রাখতে চাই। আমাদের লক্ষ্য—অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটা নির্বাচন করার। এটি করার জন্য যা যা করার দরকার, সবই করবো। আমরা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটাই বার্তা দিয়েছি—অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যিনি নির্বাচিত হয়ে আসবেন, তাকে স্যালুট করা হবে। এজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।’

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন উপলক্ষে চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভোটের পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব আমাদের, কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের উল্লেখ করে ইসি আনিছুর বলেন, ‘ভোটারদের বলবো, ভোট দিতে আসুন। তার মানে এই নয়, আমরা ভোটার উপস্থিত করাবো। ভোটার উপস্থিতির জন্য প্রার্থীদের বিভিন্ন কৌশল থাকে, তারা সেভাবে ভোটার আনবেন।’

আনিছুর রহমান বলেন, ‘প্রচারণায় কেউ বাধা দিলে আইনি ব্যবস্থা যা নেওয়ার, তা নেবেন রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। আইনিভাবে যার প্রচারণা যতটুকু প্রাপ্য ততটুকু করতে দিতে হবে। এখানে প্রার্থীদেরও দায়িত্ব আছে। আচরণবিধিতে আছে, কোন প্রার্থী কোথায় প্রচারণা করতে চান, তা ২৪ ঘণ্টা আগে থানার ওসিকে জানাতে হবে। কারণ একই স্থানে যদি দুই প্রার্থী প্রচারণা চালাতে যান, তখন স্বাভাবিকভাবেই পরিবেশ খারাপ হবে। এজন্য ওসিকে জানাতে হবে, যাতে পুলিশ ব্যবস্থা নিতে পারে।’

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান এবং পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম