পোস্টার টাঙানোয় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধর-ছুরিকাঘাত

চাঁদপুর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১২:৫৬

চাঁদপুর-২ আসনের নির্বাচনি প্রচার-প্রচারণার অংশ হিসেবে মতলব উত্তরে পোস্টার টাঙানোর কাজ করার সময় স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসানের এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈগল প্রতীকে পোস্টার টাঙানোর সময় উপজেলার পাঁচানী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাতানী গ্রামের আজিজুল হকসহ আরও কয়েকজন পাঁচানী সবুরের দোকানের সামনে পোস্টার টাঙাতে যায়। এ সময় নৌকার প্রার্থীর অনুসারী কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভার নেতৃত্বে দুটি মাইক্রোবাসযোগে একদল লোক এসে তাদের ওপর হামলা করে। একপর্যায়ে আজিজুল হককে পেটে ছুরিকাঘাত করেন চেয়ারম্যান সোবহান সরকার। এ সময় আজিজুলের সঙ্গে থাকা অন্যদেরও মারধর করা হয়।

আহত আজিজুল হক বলেন, ‘আমরা পোস্টার লাগানোর কাজে ব্যস্ত। হঠাৎ করে সুভা চেয়ারম্যান লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা করে। আমার সঙ্গে থাকা ৪/৫ জনকে ব্যাপক মারধর করেছে। একপর্যায়ে আমাকে ছুরি দিয়ে পেটে ঘাই (ছুরিকাঘাত) মারে।’

ঘটনা সম্পর্কে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক বলেন, ‘ওই এলাকায় পোস্টার লাগাতে বাধা দেওয়া এবং মারামারির ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠিয়েছি। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের অভিযোগ, গত কয়েক দিন ধরেই নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করছে। নৌকার সমর্থক সুভা চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তিনি একাধিক মামলার প্রধান আসামি হওয়া সত্ত্বেও এলাকায় এ ধরনের কর্মকাণ্ড করার কারণে এলাকাবাসী আতঙ্কিত।’

বিষয়টি নিয়ে কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান সোবহান সরকার সুভা বলেন, ‘নৌকা মার্কার পক্ষে কাজ করায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। মামলা করেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রশাসন ব্যবস্থা নেবে বলে আমি মনে করি।’

/কেএইচটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের