চট্টগ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বিএনপি নেতা আজিজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ ডিসেম্বর ২০২৩, ২১:১৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ২১:১৫

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) জুমার নামাজের পর নগরীর বন্দর থানাধীন কলসিদিঘী সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক মো. ইদ্রিস।

তিনি বলেন, ‘গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বন্দর থানা পুলিশ নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজকে গ্রেফতার করেছে। একই সময় যুবদল নেতা আরিফুর রহমান আরিফকেও পুলিশ নিয়ে গেছে।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি নেতা এম এ আজিজসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে আগে থেকে ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।’

এদিকে, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ ও যুবদল নেতা আরিফুর রহমান আরিফকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আসন্ন ৭ জানুয়ারির আসন ভাগাভাগির ডামি নির্বাচন একতরফাভাবে করে আবারও রাষ্ট্রক্ষমতা দখল করতে আওয়ামী সরকার বিএনপি নেতৃবৃন্দকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করছে। বিএনপিকে নেতৃত্বশূন্য করতেই ফ্যাসিস্ট সরকার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে ধারাবাহিকভাবে গ্রেফতার করে যাচ্ছে। বর্তমান সরকার বিএনপির নেতৃত্বে চলমান একদফার অসহযোগ আন্দোলনে ভীত হয়ে পড়েছে। তাই সরকার গ্রেফতার-নির্যাতন চালিয়ে বিএনপির আন্দোলন দমন করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপি নেতা এম এ আজিজকে গ্রেফতার করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম