কুমিল্লায় মিছিল করে রিজভী বললেন, ‘সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে’

কুমিল্লা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অসহযোগ আন্দোলনের মাধ্যমেই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। দেশের জনগণ তামাশার ডামি নির্বাচন হতে দেবে না। তীব্র আন্দোলনের মাধ্যমে একতরফা নির্বাচন প্রতিরোধ করবে। সরকারের পদত্যাগের একদফা দাবিসহ ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আজ দেশব্যাপী সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলছে।’

রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর বাসস্ট্যান্ডে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেন তিনি। সেখানে এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে আবারও ক্ষমতায় যেতে চায় পাতানো নির্বাচন আয়োজন করে। কিন্তু দেশের মানুষ তা আর হতে দেবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যতই টালবাহানা করুক কোনও লাভ হবে না। তাদেরকে ক্ষমতা ছেড়ে চলে যেতেই হবে। আজকে শুধু বাংলাদেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্ব আওয়ামী লীগের ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’

ভোটারদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘কেউ ভোটকেন্দ্রে যাবেন না, এই ভোট বর্জন করুন। সবাই নিজ নিজ বাসায় থাকুন। ভোট বর্জন ও শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে জনগণ গণতান্ত্রিক পথে এই সরকারের পতন ঘটবে ইনশা আল্লাহ।’

ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাজ্জাদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম, চান্দিনা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ সুমনসহ চান্দিনা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের