নোয়াখালীতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ২১:১১আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ২১:১১

নির্বাচনি প্রচারণায় হামলা, ভাঙচুর, গুলি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলম এবং স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন দুই প্রার্থী। চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোরশেদ আলম লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত শুক্রবার দুপুরে সেনবাগের ছমিরমুন্সির হাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচার অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক। তিনি তার বক্তব্যে, আমাকে রক্তাক্ত করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার হুমকি দেন। যার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

তিনি আরও অভিযোগ করেন, লায়ন জাহাঙ্গীর আলম মানিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি হলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নৌকার প্রার্থী। আমার দলের সাধারণ সম্পাদক নৌকার জন্য কাজ না করে স্বতন্ত্রের জন্য কাজ করছেন। তিনি আমাকে রক্তাক্ত করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন। আমি এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।  

অভিযোগের বিষয়ে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক বলেন, ফেসবুকে একজন কর্মকর্তার নিউজের একটি বক্তব্যের সূত্র ধরে আমি একটি কথা বলেছিলাম। কিন্তু নৌকা প্রতীকের লোকজন সে সংবাদের অংশটুকু আমার বলে এবং বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করছেন। যা একবারে ভিত্তিহীন।

প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম

অপরদিকে, নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া অভিযোগ করে বলেন, ‌‘প্রতীক পাওয়ার পর আমরা কাঁচি প্রতীকের প্রচার-প্রচারণা শুরু করি। প্রচরণার শুরু থেকে বিভিন্ন স্থানে আমার নির্বাচনি প্রচারণায় বাধা প্রদান ও নেতাকর্মীদের মারধর করছেন নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন। সবশেষ গত শনিবার সন্ধ্যায় ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে আমার কর্মী সভায় হামলা চালান মোরশেদ আলমের হেলমেট বাহিনী। তারা সভায় এলোপাতাড়ি গুলি করে ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান এবং আমার সমর্থক আবদুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছেন।

স্বতন্ত্র এই প্রার্থী আরও অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় প্রচারণা চলাকালে আমার লোকজনের ওপর হামলার ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসনকে একাধিকবার অবগত করেছি। রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েও কোনও সমাধান পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ প্রশাসন এসব বিষয়ে কোনও মামলা নিচ্ছেন না।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিব বলেন, নির্বাচন সংক্রান্ত প্রার্থীদের কাছ থেকে আমরা যেসব অভিযোগ পাচ্ছি, সেগুলো তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। হামলা এবং কারা অস্ত্র প্রদর্শন করছে, তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, নোয়াখালী-২ আসন থেকে আমরা আচরণবিধি লঙ্ঘনসহ কয়েকটি অভিযোগ পেয়েছি। কয়েকটি ঘটনায় একাধিক প্রার্থী ও সমর্থককে শোকজ করা হয়েছে। প্রার্থীদের অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি আমরা।

 

/এএম/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের