কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ১৯:২৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৪

রাঙামাটির কাপ্তাইয়ে সীতাপাহাড় এলাকায় বন্য হাতির আক্রমণে অংশে হ্লা মারমা (১৭) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, নিহত শিক্ষার্থী চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকার মংপলু মারমার ছেলে। সে বাঙালহালিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে ৩২২নং নারানগিরি মৌজা হেডম্যান উবাথোয়াই চৌধুরী জানান, গরু চড়াতে গিয়ে ওই শিক্ষার্থী বন্য হাতির সম্মুখীন হয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই হাতি তাকে আক্রমণ করে বসে। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম বলেন, ‘আমরা খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। পুলিশ থানায় আসার পর বিস্তারিত জানা যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম