ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৪, ১৫:৪৬আপডেট : ০৪ মে ২০২৪, ১৫:৪৬

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্র্যান্ডে ডো সুলে রাজ্যে ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৬৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (৪ মে) এই তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রিও গ্র্যান্ডে ডো সুলের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ২৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ঝড়ে প্রভাবিত হয়েছে উরুগুয়ে এবং আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যের ৪৯৭টির মধ্যে অর্ধেকেরও বেশি শহর।

বানের জলে বেশ কয়েকটি শহরের সড়ক প্লাবিত হয়েছে। ধ্বংস হয়ে গেছে সেতু। বেন্টো গনকালভস শহরের একটি বাধ ধসে গেছে। আরেকটি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আশেপাশের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রিও গ্রান্ডে দো সুলের রাজধানী পোর্তো আলেগ্রেতে অংশে গুয়াইবা নদীর তীর ভেঙ্গে পড়েছে। বন্যার পানি প্রবেশ করে বন্ধ হয়ে গেছে শহরের রাস্তাগুলো।

বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। রাজ্যটির গভর্নরের সঙ্গে উদ্ধার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন তিনি।

শুক্রবার ব্রাসিলিয়ায় ফেরার পর স্থানীয় উদ্ধার ও পুনর্গঠন প্রচেষ্টায় তার সরকার সহায়তা করবে বলে প্রতিশ্রুতি দেন লুলা।

এর আগে, গত সেপ্টেম্বরে রিও গ্রান্ডে ডো সুলেতে ঘূর্ণিঝড়ে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হন।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক