প্রসূতি ও নবজাতকের মৃত্যু, হাসপাতালটিতে অপারেশন বন্ধের নির্দেশ

নোয়াখালী প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৫:০২

সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় নোয়াখালীর জেলা শহর মাইজদীর সাউথ বাংলা হাসপাতালটিতে অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। বুধবার (২৭ ডিসেম্বর) সিভিল সার্জন এক লিখিত আদেশে সাউথ বাংলা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে অপারেশন থিয়েটার সাময়িকভাবে বন্ধ রাখার এ নির্দেশ দেন।

জানা গেছে, গত ১৬ অক্টোবর রাত পৌনে ১২টায় জেলা শহর মাইজদীর সাউথ বাংলা হাসপাতালে সেনবাগ উপজেলার দক্ষিণ কাদরা গ্রামের উম্মে সালমা নিশির (২৭) সিজারিয়ান অপারেশন হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লায় নেওয়ার পথে মাসহ নবজাতকের মৃত্যু হয়। এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনরা অপচিকিৎসার অভিযোগ এনে সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন সিভিল সার্জন।

সিভিল সার্জন মাসুম ইফতেখার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পেয়ে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কিছুটা গাফিলতি পেয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম