রেললাইনে উল্টে পড়লো লরি, দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৭

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে পড়ে দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দিয়েছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সোয়া দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলের কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, সকাল ৭টায় দুর্ঘটনাটি ঘটে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল ক্রসিংয়ের ওপর দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। সকাল ৯টা ২০ মিনিটের সময় আমরা রেললাইন ক্লিয়ার করেছি। এখন যান ও ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান, দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে লরি ও সিএনজি অটোরিকশা দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম