বাংলাদেশ কংগ্রেস প্রার্থীর গণসংযোগে হামলা, ছাত্রলীগ সভাপতি-সম্পাদক আটক

নোয়াখালী প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৩, ০০:২৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:২৪

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী আবু নাছের ওয়াহেদ ফারুকের নির্বাচনি গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। পরে প্রার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশগরিয়া বাজারে নির্বাচনি গণসংযোগ চালাতে গিয়ে এই হামলার শিকার হন ডাব প্রতীকের প্রার্থীসহ উপস্থিত সমর্থকরা।

আটককৃতরা হলেন উপজেলার পরকোট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিব আদনান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফি।

বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু নাছের ওয়াহেদ ফারুক বলেন, ‘ছাত্রলীগের পরকোট ইউনিয়নের সভাপতি হাবিব আদনান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফির নেতৃত্বে সন্ধ্যায় ৮/১০ জন মিলে লাঠিসোঁটা নিয়ে নিয়ে এই হামলা করে। এতে আমার দলের অনেক নেতাকর্মী আহত হয়।’

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রার্থীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই সেখানে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান