চট্টগ্রামে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জানুয়ারি ২০২৪, ১৭:১৩আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৭:১৩

আদালত বর্জন কর্মসূচি পালন করছে চট্টগ্রাম আইনজীবী সমিতির বিএনপিপন্থি আইনজীবীরা। সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে। 

চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আইনজীবীরা।

এ সময় ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট চট্টগ্রাম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সত্তারের সভাপতিত্বে এবং ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট এর সমন্বয়কারী অ্যাডভোকেট জহুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, নাজিম উদ্দিন চৌধুরী, সামশুল আলম, শাহজাহান হোসেন, সরওয়ার সত্তার, আহসান আলী চৌধুরীসহ অন্যান্য আইনজীবীরা। 

সোমবার বিএনপিপন্থি আইনজীবীরা চট্টগ্রাম আদালতের কার্যক্রমে অংশ নেননি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ জানুয়ারি থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

সকাল থেকে আদালতের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার মধ্যে দিয়ে কর্মসূচি পালন করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম