দুর্ঘটনার পর বাসে আগুন, লাফিয়ে রক্ষা পেলেন ভিক্টোরিয়ার ৭০ শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪, ১৪:৫৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৪:৫৬

দুর্ঘটনায় বাসে আগুন ধরে যাওয়ায় লাফিয়ে রক্ষা পেলেন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ৭০ শিক্ষার্থী। বুধবার (৩ জানুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে কলেজে ৭০ শিক্ষার্থী নিয়ে কলেজে যাত্রা করে সুগন্ধা বাস। বুড়িচং উপজেলার দেবপুর বাজারে এসে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

দুর্ঘটনার পর তিন মিনিটের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন দেবপুর বাজারের এক ব্যবসায়ী। ভিডিওতে দেখা গেছে, বাস থেকে জানালা দিয়ে লাফিয়ে নামছেন ছাত্রীরা। বাসের ইঞ্জিনে আগুনের ধোঁয়া। বাসের সামনের গ্লাস ভাঙা।

এ সময় উপস্থিত জনতা বলছেন, ড্রাইভার আটকে আছে, তাকে বের করো। তোমরা লাফাইও না। বাসে আগুন লাগবে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাস ব্রেক ফেল করে একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়।

সুগন্ধা বাস মালিক মো. সালাউদ্দিন বিপ্লব বলেন, চালক আটকে গেছে। তার পা কেটে গেছে। আর ছাত্র-ছাত্রীদের তেমন কোনও ক্ষতি হয়নি। কেউ আহত হয়নি।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, বাসটি আমি দেখেছি। বাসের ক্ষতি হয়েছে। কোনও শিক্ষার্থী হতাহতের খবর পাইনি।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম