তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করায় শিক্ষক গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ মার্চ ২০১৬, ২৩:৫৫আপডেট : ০২ মার্চ ২০১৬, ২৩:৫৬

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করায় শিক্ষক গ্রেফতার লক্ষ্মীপুরের রামগতির চরগজারিয়ায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে(৯) ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় রামগতি থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে ওই নির্যাতিত ছাত্রীর বাবা বাদী হয়ে চরআবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পদ চন্দ্র দাসকে আসামি করে এ মামলা করেন। পরে পুলিশ চরআলেকজান্ডারের চর ডাক্তার পাড়া এলাকায় অভিযান চালিয়ে শিক্ষক সম্পদ চন্দ্র দাসকে গ্রেফতার করেছে। ঘটনাটি চরগজারিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে।
পুলিশ ও নির্যাতিত ছাত্রীর পরিবার জানায়, ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ালেখা করতো নির্যাতিত ছাত্রী। এ সুবাধে শিক্ষক সম্পদ চন্দ্র দাসের কাছে প্রাইভেটও পড়তো সে। সোমবার বিকেলে স্কুলছুটির পর সম্পদ চন্দ্র দাস ছাত্রীকে প্রাইভেট পড়তে স্কুলে থাকতে বলে। এ সময় ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে দরজা-জানালা বন্ধ করে ধর্ষণ করে অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায় বলে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। স্কুলছুটির পরও সে বাড়িতে না যাওয়া ওই ছাত্রীর মা স্কুলে ছুটে আসেন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং রামগতি থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার রাতে ওই ছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে রাখে। এ ঘটনায় এদিন বুধবার সকালে নির্যাতিত ছাত্রীর বাবা বাদী হয়ে রামগতি থানায় ওই স্কুল শিক্ষককে আসামি করে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ চরআলেকজান্ডারের চরডাক্তার পাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। নির্যাতিত ওই ছাত্রীকে শারীরিক-পরীক্ষা-নিরীক্ষা করানো জন্য একইদিন দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষক রামগতি উপজেলার চর আলেকজান্ডারের চর ডাক্তারপাড়া গ্রামের সীমান্ত চন্দ্র দাসের ছেলে।
এদিকে জড়িত থাকার কথা স্বীকার করে সম্পদ চন্দ্র দাস বলেন, এ ঘটনার জন্য তিনি অনুতপ্ত। কোনওভাবেই এ ধরনের কাজ করা ঠিক হয়নি।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার সার্কেল মো. নাসিম মিয়া জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিত স্কুলছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে অভিযুক্ত শিক্ষক।

লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রমাণ মিললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের