ছুটিতে এসে জাপা প্রার্থীর নির্বাচনি সভা মঞ্চে উঠলেন এলজিইডির প্রকল্প পরিচালক

ফেনী প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৪৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৪৫

ফেনী-৩ (সোনাগাজী- দাগনভূঁইয়া) আসনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনি জনসভা মঞ্চে ঢাকা এলজিইডির প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরী মাসুদকে দেখা গেছ

এই বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহ ক্ষোভ প্রকাশ করে  জানান, প্রকৌশলী মাসুদ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। তিনি ছুটি নিয়ে এসে রাজনৈতিক জনসভার মঞ্চে উঠে আচরণবিধি লঙ্ঘন করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এর বিচার দাবি করেছেন এই স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সোনাগাজীর জিরো পয়েন্টে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ আসনে লাঙ্গল প্রতীকের শেষ জনসভা অনুষ্ঠিত হয়। আসনটি জাপাকে ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন দল। ওই জনসভায় মাসুদকে অংশ নিতে দেখা যায়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জাপার প্রার্থী লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। এতে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

অভিযুক্ত প্রকৌশলীর কাছে রাজনৈতিক মঞ্চে ওঠার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি এ আসনের ভোটার। সে হিসেবে তিনি সব স্থানে যাওয়ার অধিকার রাখেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান, তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক