নোয়াখালীর ৩ থানার ওসিকে নির্বাচনি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো 

নোয়াখালী প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ১৮:০১আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৮:০১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নোয়াখালী সদর, চরজব্বার ও সেনবাগ থানার ওসিকে নির্বাচনের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

শনিবার (০৬ জানুয়ারি) বিকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি, সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন ও চরজব্বার থানার ওসি রফিকুল ইসলামকে নির্বাচনি দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।’

তাদের স্থলে সুধারাম মডেল থানার কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ আলম, সেনবাগ থানার পুলিশ লাইন্সের আরওআই আমির হোসেন ও কবিরহাট থানার ওসি হুমায়ুন কবিরকে চরজব্বার থানায় নির্বাচনকালীন কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোটের পর ওই তিন ওসিকে স্বপদে বহাল করা হবে।’

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রচারণা চলাকালে আইনশৃঙ্খলা ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা নিয়ে শঙ্কা প্রকাশ করে সদর ও সুবর্ণচর থানার ওসির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন এবং সেনবাগ থানার ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দফতরে অভিযোগ দেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া। তাদের অভিযোগের ভিত্তিতে তিন থানার ওসিকে নির্বাচনের কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সংরক্ষিত নারী আসন, পরিবারতন্ত্র নাকি ত্যাগীদের মূল্যায়ন?
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম