‘বিএনপির গণতন্ত্রমনা যারা আছেন, তারা এই নির্বাচনে না এসে ভুল করেছেন’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:০৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:০৮

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপির গণতন্ত্রমনা যারা আছেন, তারা এই নির্বাচনে না এসে ভুল করেছেন। কারণ তারা তাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতার পরীক্ষা নেননি।’

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে তার নিজ নির্বাচনি আসন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন কসবা উপজেলার পানিয়ারূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ভোট দেওয়া আনন্দের বিষয়। তাই আমি আজ অত্যন্ত আনন্দিত। সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে। এই ভোট প্রদানের মধ্য দিয়ে জনগণ প্রমাণ করেছে, তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এর মধ্য দিয়ে সেটাই প্রমাণিত হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছে। আজকে আমাদের যে ভোট হচ্ছে তা হচ্ছে গণতন্ত্র রক্ষার ভোট। আমরা বিজয়ী হয়ে ইনশা আল্লাহ গণতন্ত্রকে রক্ষা করবো।’

বিএনপির অসহযোগ আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে অন্যায় কিছু করলে তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে। কারণ বাংলাদেশে আইনের শাসন আছে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ এ হরতাল মানে না। জনগণ হরতালকে মানুষ প্রত্যাখ্যান করেছে।’

ট্রেনে আগুনের বিষয়ে তিনি বলেন, ‘যারা কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নেবে। তদন্ত করে তাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিচারের কাঠগড়ায় দোষী প্রমাণিত হলে, তাদেরকে কঠোর শাস্তি ভোগ করতে হবে।’

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম