আরেক আসনে দুই প্রার্থীর ভোট বর্জন

টেকনাফ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪৭

কক্সবাজার-৪ আসনে নির্বাচন বর্জন করেছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী নুরুল আমিন সিকদার ও স্বতন্ত্র নুরুল বশর (ঈগল)। রবিবার (৭ জানুয়ারি) ভোট চলাকালে দুপুরের দিকে তারা এই ঘোষণা দেন।

গণমাধ্যমের কাছে দেওয়া বক্তব্যে নুরুল আমিন সিকদার অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তা শুরু থেকে অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশ্বাস দিলেও তিনি তা রক্ষা করতে পারেননি। ভোট চলাকালে কেন্দ্র থেকে কর্মীদের বের করে দিয়ে ব্যালট কেড়ে নেওয়া হয়েছে। এজেন্টদের বের করে দিয়েছে নৌকার কর্মী সমর্থকরা। বিষয়টি নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের জানানো পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর অভিযোগ করেন, কেন্দ্র দখল ভোট ডাকাতি, জালভোট, এজেন্ট বের করে দেওয়া ও নজিরবিহীন অনিয়ম  প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্ব করে আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই আমি এই ভোট বর্জন করলাম। বিষয়টি নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের জানানো পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

এই বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন জানান, বিষয়টি আমিও শুনেছি। তবে আমার কাছে সুনির্দিষ্ট লিখিত কোনও অভিযোগ আসেনি। যেসব কেন্দ্রে অনিয়মের অভিযোগ এসেছে সে কেন্দ্রের বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছি।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগের শাহীন আক্তার (নৌকা), স্বতন্ত্র নুরুল বশর (ঈগল), জাতীয় পার্টির (জাপা) নুরুল আমিন সিকদার (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদ আলম (আম), তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গণি (মিনার), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাঈল (ডাব)।

এদিকে কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখা গেছে, এক তৃতীয়াংশ কেন্দ্রে নৌকা আর ঈগলের এজেন্ট ব্যতীত অন্য প্রার্থীর এজেন্ট দেখা নেই।

এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৬ হাজার। কেন্দ্র সংখ্যা ১০৪।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি