‘চাঁদা না দেওয়ায়’ লাইনম্যানকে পেটালেন শ্রমিক লীগ নেতা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৪, ২১:১৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ২১:১৭

কক্সবাজারের সেন্টমার্টিনে চাঁদা না পেয়ে লাইনম্যানকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে সেন্টমার্টিন ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সভাপতি সালাহ উদ্দিনের বিরুদ্ধে। মারধরের শিকার মো. হামিদ সেন্টমার্টিন অটোরিকশা, মিনি টমটম ও ভ্যান গাড়ি মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক। তিনি সেন্টমার্টিন পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে সেন্টমার্টিন বাজারে চাঁদা না পেয়ে মারধরের ঘটনায় পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন মারধরের শিকার মো. হামিদ।

হামিদ বলেন, ‘প্রতিদিনের মতো সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে রাস্তায় সারিবদ্ধভাবে গাড়িগুলো রাখা হয়। সে কাজে দায়িত্ব পালন করে যাচ্ছি। এ সময় সেন্টমার্টিন ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সভাপতি সালাউদ্দিন ফোন দিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অনীহা প্রকাশ করায় সালাউদ্দিনের নেতৃত্বে ৬-৭ জন লোক এসে আমাকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে। এ সময় মেরে ফেলার হুমকিও দেন। এ ঘটনায় আমি সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছি।’

জানতে চাইলে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাতেন বলেন, ‘মারধরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদা চাওয়ার কথা অস্বীকার করলেও অভিযুক্ত সেন্টমার্টিন শ্রমিক লীগের সভাপতি সালাউদ্দিন বলেন, ‘লাইনম্যানের সঙ্গে আমার মারামারি হয়নি, হাতাহাতির ঘটনা ঘটে। তবে চাঁদা দাবি বিষয়টি বানোয়াট।’

সেন্টমার্টিন অটোরিকশা সমবায় সমিটির সভাপতি মো. ইসহাক বলেন, ‘সরকারি রেজিস্ট্রেশনভুক্ত সংগঠন আমরা তিন বছর ধরে সুনামের সঙ্গে চালিয়ে যাচ্ছি। কিন্তু হঠাৎ করে জাতীয় শ্রমিক লীগ নেতারা চাঁদা দাবি করে আসছে। আজকে চাঁদা না পেয়ে আমাদের লাইনম্যানকে ব্যাপক মারধর করেছে। আমরা হামলাকারীদের বিচার দাবি করছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের