লক্ষ্মীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৪, ২৩:০২আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ২৩:০২

লক্ষ্মীপুর সদরে নেশার টাকার জন্য কিরণ বেগম (৫১) নামে এক নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মো. কাওছার হোসেনের (৩০) বিরুদ্ধে। গ্রামবাসী ঘাতক কাওছারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

রবিবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার হত্যার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ঘাতক কাওছার সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড) গংগাপুর গ্রামের গণি মিঝি বাড়ির আবুল খায়েরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর করিম লিটন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, কাওছার নেশার টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যা করেছে। এর আগেও কয়েকবার সে তার মাকে মারধর করেছে। কাওছার একজন মাদকাসক্ত। সে তার মাকে হত্যার পর বাড়ির পাশে দোকানে এসে হত্যার কথা স্বীকার করে। তাৎক্ষণিক গ্রামবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।’

সদর থানার ওসি সাইফুদ্দিন বলেন, ‘লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিছুদিন আগে একটি কুকুরকে কাওছার কয়েক টুকরা করেছে। আটক ঘাতক কাওছারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি শেষ পর্যায়ে।’

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি