৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চট্টগ্রামে একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জানুয়ারি ২০২৪, ০২:২৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০২:২৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ৯ ফ্রেরুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে। ২৩ দিনব্যাপী এই বইমেলা শেষ হবে ২ মার্চ।

রবিবার টাইগারপাসস্থ চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে মেলার প্রস্তুতি সভায় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ ঘোষণা দেন।

সভায় চট্টগ্রামের লেখক, প্রকাশক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, পেশাজীবী ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সদস্যদের সঙ্গে বই মেলার প্রস্তুতি নিয়ে কথা বলেন মেয়র।

মেলার স্থান হিসেবে সিআরবির শিরিষতলা এবং বিকল্প হিসেবে স্টেডিয়াম সংলগ্ন শিশু পার্ক প্রস্তাব করেন মেয়র। রেজাউল করিম বলেন, চট্টগ্রামের অমর একুশে বইমেলা আমাদের গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এই মেলার জন্য সুনির্দিষ্ট স্থান নির্বাচন করা জরুরি। আমি মনে করি সিআরবি শিরিষতলাতে স্থায়ীভাবে থাকবে। আমরা যদি বই মেলা এবার শিরিষতলায় করতে পারি, তাহলে স্থায়ীভাবে প্রতি বছর বইমেলা ওখানে করার একটা সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, মেলাকে সফল করতে যে উপ-কমিটিগুলো গঠন করা হবে, কমিটি ঠিকভাবে কাজ করলেই মেলা সফল হবে বলে আমি মনে করি। বাঙালির প্রাণের উৎসব হয়ে উঠে এক মিলনমেলা।

চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- প্যানেল মেয়র গিয়াসউদ্দিন, বেগম আফরোজা কালাম, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আতাউল্লাহ চৌধুরী, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
গ্রাফিতি মোছার অভিযোগ ডাহা মিথ্যা: মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান