চট্টগ্রামে প্রাইভেটকারে পাওয়া গেছে দুই কোটি টাকার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জানুয়ারি ২০২৪, ১৪:২৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৪:২৯

চট্টগ্রামের আনোয়ারায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৬৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলার আনোয়ারা থানাধীন বটতলী শাহ্ মোহসেন আওলিয়া মাজারের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়।

পরে প্রাইভেটকারটি তল্লাশি করে মালামাল রাখার স্থান থেকে ৩২৩টি প্যাকেট থেকে মোট ৬৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা।

গ্রেফতাররা হলেন- পটিয়া উপজেলার নাইকেন এলাকার আব্দুল মালেকের ছেলে মো. চান মিয়া সওদাগর (৬১) ও একই উপজেলার শান্তির হাট এলাকার মৃত শফির ছেলে মো. ইসকেন্দর হোসেন বাপ্পী (৩৮)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতাররা কক্সবাজার থেকে প্রাইভেটকারের ভেতরে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে আনোয়ারা উপজেলায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটি আটক করে ইয়াবা উদ্ধার করা হয়। তাদের আনোয়ারা থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে পরে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বেশি মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য দুই কোটি টাকা।

/এফআর/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম