ধর্ষণের ১৩ বছর পর আসামির যাবজ্জীবন

রাঙামাটি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ১৩:৫৪আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৩:৫৪

রাঙামাটিতে সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২২ জানুয়ারি) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এই রায় ঘোষণা করেন।

রায়ে উল্লেখ করা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় আসামির অপরাধ প্রমাণ হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার দণ্ড দেওয়া হয়েছে। আসামিকে ৯০ দিনের মধ্যে এই জরিমানার অর্থ জমা দিতে হবে। এই টাকা ভুক্তভোগী ক্ষতিপূরণ হিসেবে পাবে।

এতে আরও উল্লেখ করা হয়, ২০১১ সালের ১৫ জুলাই রাঙামাটি লংগদুতে সপ্তম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীর বাবা লংগদু থানায় বাদী হয়ে মামলা করেন।

রাষ্ট্রপক্ষ উপস্থাপিত সাক্ষীদের মৌখিক, দালিলিক, ফরেনসিকস সাক্ষ্য ও পারিপার্শ্বিক সাক্ষ্য পর্যালোচনায় রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়।

আসামিপক্ষের আইনজীবী কাজী মঈনুল ইসলাম হাসান বলেন, আদালতের চিন্তা চেতনায় যেটা সঠিক মনে হয়েছে সেই বিষয়ে রায় দিয়েছেন। কিন্তু আমরা এই রায়ে সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি উচ্চ আদালত থেকে আসামিকে নির্দোষ প্রমাণ করতে পারবো।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাইফুল ইসলাম বলেন, এই রায়ের মাধ্যমে সমাজে এই ধরনের ঘটনা কমে আসবে।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম