মেঘনা নদীতে বৈদ্যুতিক শকে মাছ শিকার করায় দুই জেলেকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ২১:২৭আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২১:২৭

চাঁদপুর মেঘনা নদীতে বিশেষ ব্যাটারির সাহায্যে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অপরাধে দুই জেলেকে আটক করা হয়েছে। নদীতে বিশেষ কম্বিং অপারেশনকালে তাদের আটক করে নৌপুলিশ।

সোমবার (২২ জানুয়ারি) হাইমচর উপজেলার চরভৈরবী মৎস্য আড়ত এলাকায় নীলকমল নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার করা অবস্থায় দুজনকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পুর্বিতা চাকমা মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য আইনে মতলব উত্তর উপজেলার নয়েরগায় এলাকার বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে মো. উজ্জ্বল, বাছের মিয়ার ছেলে আসাদ মিয়াকে পাঁচ হাজার টাকা করে দুজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। এবং তাদের মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, ‘মতলব উত্তর উপজেলা থেকে দুজন অসাধু জেলে হাইমচরের চরভৈরবী লঞ্চঘাট এলাকায় রাতে ব্যাটারিচালিত সরঞ্জামাদি ব্যবহার করে ইলেকট্রিক শকে মাছ ধরা অবস্থায় ১টি নৌকা ও সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃত ২ জেলের প্রত্যেককে মোবাইল কোর্টের আওতায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করি। এবং তাদের দুজনকেই মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।’

সদ্য পদোন্নতিপ্রাপ্ত নৌপুলিশ অতিরিক্ত ডিআইজি পিপিএম ও চাঁদপুর অঞ্চল নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করায় আমাদের নীলকমল নৌপুলিশ ফাঁড়ি দুজনকে আটক করে। আমাকে এই বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে আসি। এসে যে সকল পদ্ধতির মাধ্যমে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করা হয় সকল সরঞ্জাম দেখতে পাই। আটককৃত জেলেদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করেন।’

এ সময় তিনি আটকৃত জেলেদের উদ্দেশে বলেন, ‘আপনারা আর ইলেকট্রিক শকের মাধ্যমে মাছ শিকার করবেন না। এটি একটি দণ্ডনীয় অপরাধ। আর আপনারাও এটার দ্বারা শিকার হতে পারেন। এভাবে মাছ শিকার করলে মাছের অনেক ক্ষতি হয়।’

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ, নীলকমল নৌপুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন, ৬ নম্বর চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুলসহ স্থানীয় ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ এবং সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি