ব্যাংকঋণ নিয়ে আত্মসাৎ: ব্যবসায়ীকে যাবজ্জীবন ও ১০০ কোটি অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জানুয়ারি ২০২৪, ২২:৪৯আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২২:৪৯

অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগে মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মালিক মুজিবুর রহমান মিলনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই রায়ে আদালত দণ্ডিত আসামিকে ১০০ কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন দণ্ডিত আসামি মিলন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কাজী ছানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মালিক মুজিবুর রহমান মিলন স্ক্র্যাপ জাহাজ আমদানির কথা বলে অগ্রণী ব্যাংক লালদিঘী পূর্বপাড় করপোরেট শাখা থেকে ২০১০ সালে তিন দফায় মোট ৮২ কোটি ৮৯ লাখ ১২ হাজার ৪৪ টাকা ঋণ নেন। কিছু অর্থ পরিশোধ করার পর ২০১৭ সালের ৩০ মে ব্যাংকের ডিজিএম স্বাক্ষরিত হিসাবমতে আসামির কাছ থেকে ৯১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ৩৯২ টাকা পাওনা ছিল। ব্যাংকের পাওনা পরিশোধ না করে পরিবার-পরিজন নিয়ে আসামি গা ঢাকা দেয়। ব্যাংকের টাকা আত্মসাতের বিষয় অনুসন্ধান শেষে দুদক, সাজেক চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক জাফর আহমেদ বাদী হয়ে ২০১৮ সালের ২৪ মে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর দুদক কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ২৮ আগস্ট আদালত এ মামলায় চার্জ গঠন করেন। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার এ রায় প্রদান করেন। আসামি মুজিবুর রহমান মিলন পলাতক থাকায় রায় ঘোষণার সময় উপস্থিত হননি।

দুদকের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করে আত্মসাতের অভিযোগে আসামি মুজিবুর রহমান মিলনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আসামিকে ১০০ কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’

তিনি আরও বলেন, ‘এর মধ্যে, দণ্ডবিধির ৪০৯ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে আসামি মিলনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০০ কোটি টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডবিধি ৪২০ ধারার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। উভয় সাজা একত্রে চলবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক