ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে রাকিব মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি হাওর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা।

এ সময় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে রাকিব মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রাকিবের বাড়ি উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামে।

অভিযান সম্পর্কে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি ভূমিখেকো চক্র ফসলি জমি থেকে খননযন্ত্র দিয়ে পুকুরের মতো কেটে বালু উত্তোলন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জমি থেকে মাটি ও বালি উত্তোলনের পাইপ জব্দ করা হয়।

তিনি আরও জানান, চক্রের সদস্যরা ট্রাক্টরের মাধ্যমে মাটি অন্যত্র নিয়ে পুকুর ও জলাশয় ভরাট করছিলেন। তারা এভাবে ফসলি জমিগুলোতে বিনষ্ট করছিলেন। পরে সেখান থেকে মাটি কাটার সময় রাকিব মিয়া নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জনসম্মুখে পাইপগুলো ধ্বংস করা হয়। তিনি জানান, এই ধরনের অভিমান অব্যাহত থাকবে। এ সময় সরাইল থানা পুলিশসহ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম