তিন দিনের অবকাশ যাপনে সাজেক আসছেন রাষ্ট্রপতি

রাঙামাটি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪২

‘মেঘের রাজ্য’ খ্যাত রাঙামাটির সাজেকে অবকাশ যাপনে আসবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

উপজেলা প্রশাসন জানায়, সাজেকে রাষ্ট্রপতির সফর উপলক্ষে ওই সময়ে নিরাপত্তাবলয় জোরদার রাখতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কটেজ ও রিসোর্ট মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বরাবরে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাঙামাটি জেলার সাজেক সফর করবেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পাখির চোখে সাজেক

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মন বলেন, ‘রাষ্ট্রপতির সাজেক সফর উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি তিনি সাজেক সফর করবেন। ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি অফিসের নতুন চিঠি পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করা হবে। আমরাও সেইভাবে সব প্রস্তুতি নিয়ে রেখেছি।’

এর আগে গত বছরের ২০-২২ ডিসেম্বর পর্যন্ত তিন দিন রাষ্ট্রপতির সাজেক সফরের শিডিউল থাকলেও পরে ‘অনিবার্য কারণবশত’ সফর স্থগিত করে রাষ্ট্রপতির কার্যালয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সাজেক কটেজ মালিক সমিতি। সাজেকে মোট ১৭১টি রিসোর্ট রয়েছে। তবে এবার রিসোর্ট বন্ধের বিষয়ে এখনও সিন্ধান্ত নেওয়া হয়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান