রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ২১:৪১আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২১:৪১

পার্বত্য জেলা রাঙামাটিতে গিয়ে বৈঠক করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এটি দ্বাদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠক।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাঙ্গামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বৈঠক হলেও আলোচনায় স্থান পায়নি পাহাড়ের বর্তমান অশান্ত পরিস্থিতি। এ বিষয়ে পাহাড়ে চলমান যৌথ বাহিনীর অভিযান বা অস্থিতিশীলতা নিয়ে বৈঠকে কোনও ধরণের আলোচনায় হয়নি বলে নিশ্চিত করেছেন কমিটি সভাপতি বীর বাহাদুর উ শৈ সিং।

নিয়মানুযায়ী সংসদ ভবনের বাইরে কমিটির বৈঠক করতে স্পিকারের অনুমতি নিতে হয়। কারণ কমিটি সদস্যদের যাতায়াতসহ সার্বিক ব্যয় সংসদ সচিবালয় বহন করে। গত ১৯ মার্চ সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বাস্তব পরিস্থিতি ভালোভাবে বুঝতে পাহাড়ের তিন জেলায় তিনটি সংসদীয় কমিটির বৈঠক হবে।

কমিটির এই বৈঠক সফল করতে বুধবার ঢাকা থেকে সংসদ সচিবালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তারা রাঙামাটি যান। কমিটির সদস্যদের মধ্যে কমিটি সভাপতি বীর বাহাদুর উ শৈ সিং ছাড়াও বৈঠকে মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটির এমপি দীপংকর তালুকদার, যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি মো. মঈন উদ্দিন এবং সংরক্ষিত নারী আসনের এমপি জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ। ১০ সদস্যের এই কমিটির অন্যরা অংশ নেননি।

পাহাড়ে সম্প্রতি ‘কেএনএফ’ নামে একটি সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতা ঠেকাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান চলছে। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযানে সেনা, র্যাব, বিজিবি ও পুলিশও সম্পৃক্ত রয়েছে।

কিন্তু সংসদীয় কমিটির সভাপতি বীর বাহাদুর উ শৈ সিং মনে করেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখতিয়ার। এখানে অনুমাননির্ভর কোনও সুপারিশ করার সুযোগ নেই। তাই এ নিয়ে কমিটিতে কোনও আলোচনা হয়নি। বিষয়টি বৈঠকের কার্যতালিকায় ছিল না বলে আলোচনা হয়নি বলে জানান।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তিন পার্বত্য উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প সম্পর্কে একটি রিপোর্ট উপস্থাপন, তিন পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষার সর্বশেষ অগ্রগতি, তিন পার্বত্য জেলার পর্যটন শিল্পের অগ্রগতি সম্পর্কে একটি রিপোর্ট উপস্থাপন এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে পার্বত্য এলাকায় কৃষকদের তিল চাষে আগ্রহী করতে বিনামূল্যে তিলের বীজ সরবরাহ এবং বিশুদ্ধ পানির সংকট নিরসনে বৃষ্টির পানি ধরে রেখে সারা বছর ব্যবহারের ব্যবস্থা করার একটি প্রকল্প প্রণয়নের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম