প্রথমবার বিদেশে গেলো দেশে উৎপাদিত ‘চাইনিজ বাঁধাকপি’

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০১

আলু, টমেটো, মিষ্টি কুমড়া ও কাঁচা কলার পর এবার বিদেশে রফতানি হলো বাংলাদেশে উৎপাদিত চাইনিজ বাঁধাকপি। সাভারে উৎপাদিত এসব বাঁধাকপি চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে তাইওয়ানে রফতানি করা হয়েছে।

গত ২০ জানুয়ারি এবং ২৬ জানুয়ারি ১৩ টন করে ২৬ টন চাইনিজ বাঁধাকপি তাইওয়ানে রফতানি করা হয়। এসব বাঁধাকপি রফতানি করেছে ঢাকার মিরপুরের বারুন অ্যাগ্রো কেয়ার নামের একটি প্রতিষ্ঠান। 

প্রতিষ্ঠানের কর্মকর্তা সাদেকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এতদিন বাংলাদেশে উৎপাদিত আলু, টমেটো, মিষ্টি কুমড়া ও দেশি বাঁধাকপিসহ অন্যান্য সবজি রফতানি করা হলেও এবার প্রথমবার চাইনিজ বাঁধাকপি বিদেশে রফতানি করা হয়েছে। এসব কপি উৎপাদিত হয়েছে সাভারে। সরাসরি কৃষকের কাছ থেকে কিনে আমরা রফতানি করেছি। একেকটি কপির ওজন আড়াই থেকে চার কেজি পর্যন্ত।’

সাভারে উৎপাদিত এসব বাঁধাকপি চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে তাইওয়ানে রফতানি করা হয়েছে

১৩ করে ২৬ টন দুই কনটেইনারে তাইওয়ানে রফতানি করা হয়েছে জানিয়ে সাদেকুল ইসলাম বলেন, ‘এই সবজি সে দেশে পৌঁছার পর কতটুকু গুরুত্ব পায়, তার ওপর নির্ভর করছে আগামী রফতানি। যদি ভালো সাড়া মিলে তাহলে আমরা চাষাবাদ শুরু করবো। অন্যদের উদ্বুদ্ধ করবো এবং আগামী বছর রফতানি করবো।’

স্কাইল্যান্ড শিপিংয়ের কনটেইনারযোগে সমুদ্রপথে এসব বাঁধাকপি তাইওয়ানে নেওয়া হয়েছে বলে জানালেন স্কাইল্যান্ড শিপিং এজেন্টের কর্মকর্তা এমদাদ হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে প্রথম চাইনিজ বাঁধাকপি রফতানি হয়েছে। যার পরিমাণ ছিল ২৬ টন। এর আগে অন্যান্য সবজি রফতানি হয়েছে। যদি সাড়া মিলে তাহলে দেশে এই সবজির চাষাবাদ বাড়বে। এখন সাভার এবং কুষ্টিয়ায় বাঁধাকপি চাষাবাদ হচ্ছে।’ 

১৩ টন করে ২৬ টন চাইনিজ বাঁধাকপি তাইওয়ানে রফতানি

এ প্রসঙ্গে চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের রোগতত্ত্ববিদ সৈয়দ মুনিরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এর আগেও চট্টগ্রাম দিয়ে দেশি ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, টমেটো ও কাঁচা কলা রফতানি হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার প্রথম রফতানি হলো চাইনিজ বাঁধাকপি। এসব বাঁধাকপি সাভারের একজন কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে চাষাবাদ হয়েছে। সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা জানিয়েছেন এগুলো রফতানি উপযোগী। আমাদের কাছে আবেদন করার পর যাচাই-বাছাই করে রফতানির অনুমতি দেওয়া হয়েছে। আমরা চাই, দেশের উৎপাদিত সবজি বেশি পরিমাণ বিদেশে রফতানি হোক। এতে বৈদেশিক মুদ্রা আয় হবে এবং দেশের কৃষকরা অধিক লাভবান হবেন।’

একেকটি কপির ওজন আড়াই থেকে চার কেজি পর্যন্ত

এটিকে কেউ নাপা বাঁধাকপি আবার কেউ চাইনিজ বাঁধাকপি নামে ডাকেন উল্লেখ করে মুনিরুল হক বলেন, ‘এই জাতের কপি দেখতে বাটিশাকের মতো। তবে গড়নটা বাঁধাকপির। দেশেও এর চাহিদা আছে। বিশেষ করে নামীদামি রেস্টুরেন্টে এই বাঁধাকপি দিয়ে তৈরি উপকরণ বিক্রি হয়। সুপারশপেও পাওয়া যায়।’

/এএম/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের