প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলা‌দেশে আরও ১১ বিজিপি সদস্য

বান্দরবান প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৩

বান্দরবানের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ভয়াবহ গোলাগুলি চলছে। ২ ‌দিন ধরে চলমান গোলাগুলিতে কম্পিত পুরো সীমান্ত এলাকা। সোমবার (৫ জানুয়ারি) গোলাগুলির ভয়াবহতায় প্রাণ বাঁচাতে নতুন ক‌রে আশ্রয় নি‌য়ে‌ছে আরও ১১ জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বি‌জি‌পি) সদস‌্য।

সোমবার সকাল পর্যন্ত আশ্রিত সদস‌্য ছিল ৯৫ জন। নতুন ক‌রে ১১ জন আশ্রয় নেওয়ায় মোট আশ্রিত সদস‌্য হলো ১০৬ জন।

রা‌তে ‌বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ভয়াবহ গোলাগুলির কারণে র‌বিবার সকালে ১৪ দুপুরে ৬ ও বিকালে ৩৮ জন এবং সোমবার সকাল পর্যন্ত আশ্রয় নেয় ‌মোট ৯৫ জন বিজিপি সদস‌্য। সোমবার সন্ধ‌্যায় আরও ১১ জন নতুন ক‌রে আশ্রয় নি‌লে মোট সদস‌্য দাঁড়ায় ১০৬ জন। তারা সবাই নাইক্ষ‌্যংছ‌ড়ির ঘুমধুম ও কক্সবাজা‌রের উখিয়া বিজিবির তত্ত্বাবধানে রয়েছে।

তি‌নি আরেও জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে এবং সার্বক্ষ‌ণিক তা‌দের খোঁজখবর রাখ‌ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক