বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশ

কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ায় ৪ ইটভাটাকে জরিমানা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৫

বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর আইনশৃঙ্খলা সভায় স্থানীয় এমপি নির্দেশের লক্ষ্মীপুরের রায়পুরে চার ইটভাটার মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষিজমির উর্বর মাটি (টপ সয়েল) কেটে নেওয়া এবং গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করায় এ জরিমানা করা হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন এ অভিযান পরিচালনা করেন।

গত ১৯ জানুয়ারি বাংলা ট্রিবিউনে ‘রায়পুরের কৃষিজমির উর্বর মাটি যাচ্ছে ইটভাটায়’ শিরোনামে প্রকাশিত সংবাদটি প্রশাসনের নজরে আসে। এরপরই অভিযান পরিচালনা করা হয়।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন বলেন, ‘কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার বিষয়ে ১৯ জানুয়ারি বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর ২৩ জানুয়ারি দুপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সেখানে অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি ও জেলা প্রশাসক মহোদয়ে নির্দেশনায় ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। কৃষিজমির টপ সয়েল (উর্বর মাটি) কেটে নেওয়া ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করায় চার ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে।’

উল্লেখ্য, প্রতিবছর শীতের সময়ে রায়পুরের চারটি ইটভাটার মালিক তাদের ভাটায় ইট প্রস্তুতের জন্য বিভিন্ন গ্রামের কৃষিজমি থেকে নেওয়া মাটি স্তূপ করে রাখেন। এতে একদিকে যেমন ক্ষতি হয় ফসলি জমিগুলোর অপরদিকে গ্রামীণ সড়কগুলোরও হয় বেহাল দশা।

/কেএইচটি/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের