ময়নামতি জাদুঘর পরিদর্শন করে সন্তুষ্ট প্রধান বিচারপতি

কুমিল্লা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১

ময়নামতি জাদুঘর পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে তিনি কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও তাদের পরিবারের সদস্যরা।

পরিদর্শনকালে প্রধান বিচারপতিকে সবকিছু ঘুরিয়ে দেখান ময়নামতি জাদুঘরের তত্ত্বাবধায়ক মো. শাহীন আলম।

ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘জাদুঘরে অনেক পুরনো কীর্তি রয়েছে। সেগুলোই প্রমাণ করে এই অঞ্চল অতীতে কতটা সমৃদ্ধ ছিল। তা ছাড়া জাদুঘরের নিদর্শনগুলো সুন্দরভাবে সাজানো ছিল। যা সবাইকে মুগ্ধ করেছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এবং পুলিশ সুপার আব্দুল মান্নানসহ জেলার বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

/কেএইচটি/
সম্পর্কিত
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
শর্তসাপেক্ষে ড. আবুল বারকাতের জামিন আপিলে বহাল 
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম