সাতকানিয়ায় বাঁশঝাড়ে প্রবাসীর পা বাঁধা লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৬

চট্টগ্রামে পা বাঁধা অবস্থায় সাহাব উদ্দিন (৩৫) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতকানিয়া উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বণিকপাড়ার সুবেদার ভাঙ্গা নামক এলাকার একটি বাঁশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাহাব উদ্দিন উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাচি ব্যাপারী পাড়ার নুরু আহমদের ছেলে।

সাতকানিয়া থানার এসআই শাহরিন হোসাইন রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে সাহাব উদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সাহাব উদ্দিন মধ্যপ্রাচ্যে থাকতেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন। শুক্রবার রাত ১১টার পর নিজ ঘর থেকে বের হন। এরপর থেকে আর ঘরে ফেরেননি। পরিবারের লোকজন তাকে রাতে খুঁজেছেন। সকালে স্থানীয় লোকজন তার লাশ একটি বাঁশ ঝোপের মধ্যে দেখতে পান। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি সাহাব উদ্দিনের বলে শনাক্ত করেন। তার পা বাঁধা অবস্থায় ছিল। তবে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে স্থানীয় লোকজন বাঁশের ঝোপে যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পা রশি দিয়ে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তাকে কে বা কারা খুন করে লাশ বাঁশ ঝোপে লুকিয়ে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম