ভাসানচরে দগ্ধ আরও ১ রোহিঙ্গা শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৯

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছয় জনের মধ্যে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মুবাসসারা (৪)।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সকালে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের ৯ জন দগ্ধ হন। এর মধ্যে সাত জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ওইদিনই আনার পথে রাসেল নামে তিন বছরের এক শিশু মারা যায়। বাকি ছয় জনকে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। এরমধ্যে মুবাসসারা নামে চার বছরের শিশুটি আজ মারা গেছে। দুর্ঘটনায় শিশুটির শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

বর্তমান এ দুর্ঘটনায় আহত পাঁচ জন চিকিৎসাধীন আছেন। তারা হলেন- রোসমিনা (৫), রবি আলম (৫), আমেনা খাতুন (২৪), সোহেল (৩) ও জোবায়দা (২২)। এর মধ্যে আমেনা খাতুন ছাড়া সবাই শ্বাসনালীতে দগ্ধ হয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিদগ্ধ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছয় জনের মধ্যে মুবাসসারা নামে এক শিশু মারা গেছে। তার ৬০ শতাংশ বার্ন হয়েছিল।

এছাড়া চিকিৎসাধীন বাকি পাঁচ জনের মধ্যে- রোসমিনা ৫০, রবি আলম ৪৫, আমেনা খাতুন ৮, সোহেল ৫২ ও জোবায়দার ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী