হাসপাতালে আনা হয়েছিল ৭ জনকে, বেঁচে আছেন আর দুই জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৪

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সাড়ে পাঁচ বছর বয়সী ওই শিশুর নাম সোহেল। তার বাবার নাম আজিজুল হক। দুর্ঘটনায় শিশুটির শরীর ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল। এই নিয়ে আগুনে দগ্ধ সাত জনকে হাসপাতালে আনা হলেও এর মধ্যে এখন বেঁচে আছেন আর দুই জন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সকালে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের ৯ জন দগ্ধ হন। এর মধ্যে পাঁচ শিশুসহ সাত জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ওই দিনই আনার পথে রাসেল নামে তিন বছরের এক শিশু মারা যান। বাকি ছয় জনকে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। এর মধ্যে শনিবার এক, সোমবার দুই ও আজ বুধবার আরও এক শিশু মারা গেছে।

এ দুর্ঘটনায় বর্তমানে চিকিৎসাধীন আছেন আমেনা খাতুন (২৪) ও জোবায়দা (২২)। এর মধ্যে আমেনা খাতুন ৮ ও জোবায়দা ২৫ শতাংশ দগ্ধ হয়েছেন।

দুর্ঘটনায় মারা যাওয়া পাঁচ শিশু হলো- রোসমিনা (৫), রবি আলম (৫), সোহেল (সাড়ে ৫ বছর), মুবাসসরা (৪) ও  রাসেল (৩)। এর মধ্যে রাসেল আনার পথে মারা যান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিদগ্ধ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশু মারা গেছে। সোহেল নামে ওই শিশুর ৫২ শতাংশ শরীর পুড়ে গিয়েছিল। এ নিয়ে মোট পাঁচ রোহিঙ্গা শিশু মারা গেছেন। চিকিৎসাধীন আছেন দুই জন। দুর্ঘটনায় আমেনা খাতুন ব্যতীত সবাই শ্বাসনালীতে দগ্ধ হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী