চট্টগ্রামে প্রথমবার জয় বাংলা কনসার্ট, সব প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মার্চ ২০২৪, ০০:১৫আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০০:১৫

প্রথমবারের মতো চট্টগ্রামে বৃহস্পতিবার (০৭ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে জয় বাংলা কনসার্ট-২০২৪। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এবারের জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। বিগত বছরগুলোতে এই কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতো। প্রথমবারের মতো চট্টগ্রামে কনসার্ট আয়োজন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও মহানগর পুলিশ।

এবারের কনসার্টে আর্টসেল, নেমেসিস ও চিরকুটসহ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডদল সংগীত পরিবেশন করবে। এছাড়া জনপ্রিয় শিল্পীরা কনসার্টে গান গাইবেন। ২০১৫ সাল থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট আয়োজন করে আসছিল বাংলাদেশ আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা। করোনা মহামারির কারণে ২০২১ ও ২২ সালে কনসার্ট হয়নি। এবারই প্রথমবারের মতো চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কনসার্ট আয়োজন করা হয়েছে।

কনসার্টের প্রস্তুতি দেখতে বুধবার বিকালে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং আয়োজক প্রতিষ্ঠান সিআরআইয়ের ট্রাস্টি নসরুল হামিদ।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এই কনসার্ট চট্টগ্রামের তরুণ সমাজকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে সহায়তা করবে। এতে অন্তত অর্ধলাখ লোকের সমাগম ঘটবে। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

জেলা প্রশাসকের নির্দেশেনা

কনসার্ট উপভোগ করার জন্য যেসব নিয়ম মানতে হবে। এর মধ্যে আছে মূল ফটকে টিকিটের প্রাথমিক স্ক্রিনিং হবে, তারপর স্টেডিয়ামের নম্বরযুক্ত গেটে স্ক্যান করা হবে। বারকোড স্ক্যানার দ্বারা পাঠযোগ্য হতে হবে। একটি পঠনযোগ্য বারকোড ছাড়া ভেন্যুতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গেট দুপুর ১২টায়  খুলবে। একবার অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ১২  বছরের কম বয়সী শিশুদের অনুষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বাইরের কোনও খাবার বা পানীয় অনুমোদিত নয়। অনুষ্ঠানস্থলে উপযুক্ত মূল্যে খাবার ও পানি পাওয়া যাবে। অনুষ্ঠানস্থলের ভেতরে কোনও প্রকার তামাক বা তামাকজাত দ্রব্য প্রবেশ করতে দেওয়া হবে না। ধারণক্ষমতা পূর্ণ হলে আয়োজকরা যেকোনো মুহূর্তে প্রবেশ বন্ধ করার অধিকার সংরক্ষণ করেন। নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত হলে আয়োজকরা প্রবেশ প্রত্যাখ্যান করার বা প্রাঙ্গণ থেকে কাউকে সরিয়ে দেওয়ার অধিকার সংরক্ষণ করেন। আয়োজকরা যেকোনো সময়ে নিরাপত্তা তল্লাশি চালানোর অধিকার সংরক্ষণ করে এবং স্রোতাদের বিপদ বা বিরক্তির কারণ হতে পারে, এমন যেকোনো বিষয় বাজেয়াপ্ত করার অধিকার সংরক্ষণ করেন। অনুষ্ঠানস্থলে সিসিটিভি ও ক্যামেরা চালু থাকবে। টিকিটধারী স্রোতারা চিত্রগ্রহণ এবং ভিডিও রেকর্ডিং করলে সেখানে কর্তৃপক্ষের কোনও বিধিনিষেধ থাকবে না। ফোনের ক্যামেরা ব্যতীত অন্য যেকোনো ক্যামেরা কঠোরভাবে নিষিদ্ধ। আয়োজকরা এই জাতীয় আইটেম বাজেয়াপ্ত করার অধিকার সংরক্ষণ করেন। যেমন মোবাইল ফোন চার্জার, হেডফোন, ব্লুটুথ, স্পিকার, পাওয়ার ব্যাংক। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলের ভেতরে ইলেকট্রনিক সিগারেট, ভ্যাপ এবং এই ধরনের কোনও বৈদ্যুতিক যন্ত্রের অনুমতি দেওয়া হবে না। অনুষ্ঠানস্থলের ভেতরে কোনও ধরনের ব্যাগ রাখা যাবে না, ব্যাগ বহনকারী ব্যক্তিদের অবিলম্বে প্রাঙ্গণ ছেড়ে যেতে বলা হবে। নারীদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে ১০ ইঞ্চি বাই ৬ ইঞ্চির চেয়ে বড় ব্যাগ না আনতে। এর চেয়ে বড় কোনও ব্যাগ ভেতরে প্রবেশ  করতে দেওয়া হবে না।

নগর পুলিশের ট্রাফিক নির্দেশনা

অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক বিশেষ ট্রাফিক পুলিশিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় এসব নির্দেশনা মানতে হবে।

স্টেডিয়ামের মূল গেট থেকে ভেতরে জিমনেসিয়ামের দিকে যানবাহন চলাচল বন্ধ থাকবে। দর্শক ও স্রোতারা পায়ে হেঁটে প্রবেশ করবেন। ব্যক্তিগত গাড়িতে আগতদের স্টেডিয়ামের যেকোনো প্রবেশ গেটে গাড়ি থামিয়ে অন্য পয়েন্ট দিয়ে বের হয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ অতিথি এবং বিশেষ স্টিকারযুক্ত গাড়ি জিমনেসিয়ামের দক্ষিণ পাশের ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে অতিথি নামানোর পর জিমনেসিয়াম মাঠে পার্কিং করবে। স্টেজ পারফরম্যান্সে অংশগ্রহণকারী সব আর্টিস্ট, আমন্ত্রিত ব্যান্ড সমূহের সদস্যদের গাড়ি স্টেজের পেছনে মহানগর ক্রীড়া সংস্থা ও বিদ্যুৎ অফিস সংলগ্ন গেট ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করবেন। অন্যান্য দর্শক, অতিথি ও সরকারি-বেসরকারি দফতরসমূহের গাড়ি এবং মিডিয়ার গাড়ি নিজ নিজ সুবিধা অনুযায়ী প্রবেশ গেট সমূহের সামনের রাস্তায় নামিয়ে দিয়ে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ ও সিআরবির ভেতরে পার্কিং করবে। 

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের